১. পরিচিতি
OnnoPoth সবার জন্য উন্মুক্ত একটি লার্নিং কমিউনিটি। "Product Building Competition (Using AI)" একটি সম্পূর্ণ অনলাইন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা AI-এর সাহায্যে একটি আইডিয়াকে বাস্তব ওয়েব প্রোডাক্টে রূপ দেবে। কোড লেখা, ডিজাইন ও ডিবাগিংয়ে AI টুল (ChatGPT, Claude, Cursor ইত্যাদি) ব্যবহার করা যাবে। এটিই এই প্রতিযোগিতার মূল বিষয়। প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা কম থাকলেও অংশ নেওয়া যাবে।
২. এক নজরে
| আয়োজক | OnnoPoth |
|---|---|
| ধরন | সম্পূর্ণ অনলাইন |
| মূল প্রতিযোগিতা | ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার), সকাল ১০টা থেকে রাত ১০টা, মোট ১২ ঘণ্টা |
| অংশগ্রহণ | একা অথবা সর্বোচ্চ ৩ জনের টিম |
| প্রোডাক্ট | শুধু ওয়েব প্রোডাক্ট |
| বাধ্যতামূলক | AI টুল ব্যবহার, কোড GitHub-এ, ডিপ্লয় Vercel-এ |
| পুরস্কার | প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য গিফট |
৩. কারা অংশ নিতে পারবে
- যেকোনো প্রতিষ্ঠানের যেকোনো শিক্ষার্থী বা শিক্ষানবিস।
- একা অথবা সর্বোচ্চ ৩ জনের টিম করে অংশ নেওয়া যাবে। একজন একটির বেশি টিমে থাকতে পারবে না।
- প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা কম থাকলেও সমস্যা নেই, কারণ AI ব্যবহার করা হবে।
৪. গুরুত্বপূর্ণ তারিখ
| ১৯–২৩ নভেম্বর | রেজিস্ট্রেশন ও আইডিয়া জমা |
|---|---|
| ২৪ নভেম্বর | আইডিয়া যাচাই |
| ২৫ নভেম্বর | কনফার্মড প্রতিযোগীদের তালিকা ঘোষণা |
| ২৬ নভেম্বর | নিয়মাবলি ও ব্রিফিং |
| ২৭ নভেম্বর (শুক্রবার) | মূল প্রতিযোগিতা, সকাল ১০টা থেকে রাত ১০টা |
| ২৮ নভেম্বর | বিচার ও ফলাফল ঘোষণা |
৫. ধাপে ধাপে প্রক্রিয়া
1ধাপ ১: রেজিস্ট্রেশন ও আইডিয়া জমা (১৯–২৩ নভেম্বর)
ওয়েবসাইটের রেজিস্ট্রেশন ফর্মে নিচের তথ্য জমা দিতে হবে: নাম (টিম হলে সবার নাম ও টিম লিডার); প্রতিষ্ঠান ও শ্রেণি/সেমিস্টার; যোগাযোগ নম্বর (WhatsApp); GitHub ইউজারনেম; প্রোডাক্টের নাম; কোন সমস্যার সমাধান করবে; কারা এটি ব্যবহার করবে; প্রধান ৩–৫টি ফিচার।
2ধাপ ২: আইডিয়া যাচাই (২৪–২৫ নভেম্বর)
আয়োজক কমিটি আইডিয়াগুলো যাচাই করবে। দেখা হবে, আইডিয়াটি স্পষ্ট কি না এবং ১২ ঘণ্টায় ওয়েব প্রোডাক্ট হিসেবে বানানো সম্ভব কি না। ২৫ নভেম্বর কনফার্মড প্রতিযোগীদের তালিকা ঘোষণা করা হবে। শুধু কনফার্মড প্রতিযোগীরা মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
3ধাপ ৩: প্রস্তুতি ও ব্রিফিং (২৬ নভেম্বর)
কনফার্মড প্রতিযোগীদের গ্রুপে যুক্ত করা হবে। সেখানে নিয়মাবলি ও জমা দেওয়ার পদ্ধতি বুঝিয়ে দেওয়া হবে। প্রতিযোগীরা তাদের GitHub ও Vercel অ্যাকাউন্ট আগেই তৈরি করে রাখবে।
4ধাপ ৪: মূল প্রতিযোগিতা (২৭ নভেম্বর, শুক্রবার)
| সকাল ১০টা | প্রতিযোগিতা শুরু। এখন থেকে নতুন একটি GitHub রিপোজিটরি খুলে কাজ শুরু করতে হবে। |
|---|---|
| সারাদিন | নিয়মিত কোড GitHub-এ কমিট করতে হবে। |
| দুপুর | গ্রুপে একবার অগ্রগতির আপডেট দিতে হবে। |
| রাত ৯টা | Vercel-এ ডিপ্লয় শুরু করতে হবে। |
| রাত ১০টা | জমা দেওয়ার শেষ সময়। এরপর কোনো জমা গ্রহণ করা হবে না। |
5ধাপ ৫: জমা দেওয়া
জমা দেওয়ার মাধ্যম: /submit
- GitHub রিপোজিটরির লিংক (পাবলিক থাকতে হবে);
- Vercel-এ ডিপ্লয় করা Live লিংক;
- ছোট README ফাইল;
- ডেমো ভিডিও (ঐচ্ছিক, ২–৩ মিনিট)।
6ধাপ ৬: বিচার ও ফলাফল (২৮ নভেম্বর)
বিচারকমণ্ডলী জমা দেওয়া প্রোডাক্টগুলো যাচাই করবে। ২৮ নভেম্বর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।
৬. GitHub ও Vercel গাইড (ধাপে ধাপে)
- আগে থেকেই GitHub ও Vercel অ্যাকাউন্ট খুলে রাখো। Vercel-এ GitHub দিয়ে লগইন করা সবচেয়ে সহজ।
- ২৭ নভেম্বর সকাল ১০টার পর GitHub-এ নতুন রিপোজিটরি খোলো এবং এটি Public রাখো।
- কাজ চলার সময় নিয়মিত কমিট করে কোড GitHub-এ পুশ করো।
- API Key বা পাসওয়ার্ড কখনো কোডে লিখো না। এগুলো .env ফাইলে রাখো এবং .env ফাইলটি .gitignore-এ যুক্ত করো।
- রাত ৯টার মধ্যে Vercel-এ যাও: Add New, তারপর Project, GitHub থেকে নিজের রিপোজিটরি Import করে Deploy করো।
- .env ফাইলের মানগুলো Vercel-এর Project Settings থেকে Environment Variables-এ বসাও।
- Live লিংকটি নিজের ফোনে বা ইনকগনিটো ট্যাবে খুলে দেখো, ঠিকমতো কাজ করছে কি না।
- README লেখো, তারপর রাত ১০টার আগে সব লিংক জমা দাও।
৭. README-তে যা থাকতে হবে
- প্রোডাক্টের নাম ও এক লাইনের পরিচয়;
- কোন সমস্যার সমাধান করে এবং কারা ব্যবহার করবে;
- প্রধান ফিচারগুলো;
- কোন AI টুল কীভাবে ব্যবহার করা হয়েছে (কোন কাজে কোন টুল);
- একটি বা দুটি স্ক্রিনশট;
- টিমের সদস্যদের নাম।
৮. বিচারের মানদণ্ড (মোট ১০০ নম্বর)
| আইডিয়ার মৌলিকতা ও সমস্যা সমাধানের ক্ষমতা | ২৫ |
|---|---|
| প্রোডাক্ট ঠিকমতো কাজ করছে কি না | ২৫ |
| AI-এর কার্যকর ব্যবহার | ২০ |
| UI/UX ডিজাইন | ১৫ |
| উপস্থাপনা ও README | ১০ |
| কোডের গুণমান | ৫ |
৯. নিয়মাবলি
- শুধু ওয়েব প্রোডাক্ট বানানো যাবে।
- প্রোডাক্টে AI টুল ব্যবহার করা বাধ্যতামূলক। কোনো পেইড টুল কেনা বাধ্যতামূলক নয়।
- ২৭ নভেম্বর সকাল ১০টার আগে লেখা কোড বা কমিট গ্রহণযোগ্য হবে না। রিপোজিটরি ওই সময়ের পরে নতুন খুলতে হবে। আগে থেকে বানানো প্রোডাক্ট জমা দিলে বাতিল করা হবে। তবে ওপেন-সোর্স লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক (যেমন React, Next.js, Tailwind) ব্যবহার করা যাবে।
- কোড অবশ্যই GitHub-এ (পাবলিক রিপোজিটরি) থাকতে হবে এবং প্রোডাক্ট Vercel-এ ডিপ্লয় করতে হবে। Vercel-এর ফ্রি প্ল্যানই যথেষ্ট।
- API Key বা পাসওয়ার্ড GitHub-এ আপলোড করা যাবে না। এগুলো .env ফাইলে রাখতে হবে।
- অন্যের কাজ কপি করা বা নকল করা যাবে না। প্রমাণিত হলে প্রতিযোগী বাতিল হবে।
- কনফার্মড তালিকায় নাম নেই, এমন কেউ মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
- রাত ১০টার পর জমা গ্রহণ করা হবে না।
- বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
১০. পুরস্কার
- প্রথম স্থান: Book
- দ্বিতীয় স্থান: Book
- তৃতীয় স্থান: Book
১১. সাধারণ প্রশ্ন
প্রশ্ন: আমি প্রোগ্রামিংয়ে নতুন, আমি কি পারব?
উত্তর: হ্যাঁ। AI তোমার সহকারী। আসল কাজ হলো একটি বাস্তব সমস্যা বেছে নেওয়া এবং তার সমাধান ভাবা।
প্রশ্ন: কোন ভাষা বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব?
উত্তর: যেকোনোটি। শর্ত একটাই: এটি ওয়েব প্রোডাক্ট হতে হবে এবং Vercel-এ ডিপ্লয় করা যেতে হবে।
প্রশ্ন: আগে থেকে আইডিয়া ভাবতে বা অ্যাকাউন্ট খুলতে পারব?
উত্তর: হ্যাঁ। আইডিয়া, পরিকল্পনা এবং GitHub ও Vercel অ্যাকাউন্ট আগেই তৈরি করে রাখা যাবে। শুধু কোড লেখা ২৭ নভেম্বর সকাল ১০টার পরে শুরু করতে হবে।
১২. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য: Kazi Tauhid Rana – 01319711956
সবাইকে এখনই আইডিয়া নিয়ে ভাবতে শুরু করার এবং রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হলো। আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে সফল করবে, ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে, Tauhid Rana, আয়োজক কমিটি, OnnoPoth
Competitor ID Card
Full Name
Kazi Tauhid Rana
শিক্ষা
- Institution
- OnnoPoth
- Class / Department
- Organizing Committee
যোগাযোগ
- 01319711956
- GitHub Username
- Tauhidrana
- tauhidrana00@gmail.com
টিম
- Team Name
- OnnoPoth
- Team Leader
- Kazi Tauhid Rana
Product Building Competition (Using AI) · Online Event